গুলশানে বিএনপি কার্যালয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক
মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার। তার সঙ্গে ছিলেন সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস)-এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন আইআরআই-এর কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান এবং আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা।
বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
২৫৪ বার পড়া হয়েছে