সর্বশেষ

রাজনীতি

গণভোটে পিআর পদ্ধতি না হলে মেনে নেবে জামায়াত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গণভোটে জনসমর্থন না পেলে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির নির্বাচন থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “গণভোটে যদি পিআর পদ্ধতির পক্ষে রায় না আসে, তাহলে আমরা মেনে নেব।”

সোমবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ফোরাম ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স।

গোলাম পরওয়ার বলেন, দেশের ৭১ ভাগ মানুষ পিআর পদ্ধতি চায়। কিন্তু একটি রাজনৈতিক দল এই ইস্যুতে জাতিকে বিভ্রান্ত করছে। কারও চাপ প্রয়োগের চেষ্টা না করে, পিআর পদ্ধতি নিয়ে গণভোটে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, “পিআর ইস্যুতে জাতীয় রাজনৈতিক সংলাপ ডাকুন। সব দলকে নিয়ে আলোচনায় বসুন। কোনো সাজানো-পাতানো নির্বাচন জনগণ মেনে নেবে না।”

বর্তমান নির্বাচন পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান কাঠামোয় যে দলই ক্ষমতায় আসুক, সে স্বৈরাচারে পরিণত হবে। পিআর ছাড়া যেকোনো সরকার গণতন্ত্রবিরোধী চরিত্র ধারণ করবে।”

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর বক্তব্যের সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “সিইসি বলছেন, সংবিধানে পিআর নেই। কিন্তু সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারের কথাও নেই। বলা আছে শুধু, পাঁচ বছর পরপর নির্বাচন হবে। তাহলে কি আগামী নির্বাচন ২০২৯ সালে হবে?”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস ছাত্তার শাহ। এ সময় সংগঠনের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

৪২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন