সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ইজিভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতি থানার ঘোষিবাড়িয়া সড়কে ইজিভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিরিন আক্তার শারমিন (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শারমিন নড়াগাতি থানার ইসলামপুর গ্রামের বাসিন্দা পান্নু শেখের স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পান্নু শেখ ঢাকায় চাকরি করেন। পারিবারিক কারণে কিছুদিন আগে শারমিন দুই মেয়েকে নিয়ে ইসলামপুরে নিজ বাড়িতে আসেন। স্বামী ঢাকায় ফিরে গেলেও শারমিন থেকে যান।

বুধবার বিকালে শশুরবাড়ি ইসলামপুর থেকে বাবার বাড়ি যশোরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে ইজিভ্যানে ওঠেন। যাত্রাপথে লোহাগড়ার দিকে যাওয়ার সময় ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। চলন্ত ইজিভ্যানে তার গায়ে থাকা ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন