সর্বশেষ

সারাদেশ

হাকিমপুর ভূমি অফিসে ডিসিআরের দ্বিগুণ টাকা আদায়ের অভিযোগ

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলা ভূমি অফিসে ডিসিআর নবায়নে সরকারি নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। পেশকার মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের এই ক্ষোভের প্রেক্ষিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ভূমি প্রশাসন।

হাকিমপুর উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা আব্দুর রশিদ ও মোহাম্মদ নুরুল ইসলাম জানান, ২ হাজার ৪৯০ টাকার সরকারি ডিসিআরের বিপরীতে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। তবে প্রদানকৃত রসিদে কেবল সরকারি নির্দিষ্ট ফি-ই উল্লেখ করা রয়েছে।

অন্য এক সেবাগ্রহীতা মতিয়ার রহমান অভিযোগ করেন, তাঁর মৃত মায়ের নামে লিজ নেওয়া জমির ডিসিআর করাতে পেশকার প্রথমে ২০ হাজার ও পরবর্তীতে ২৩ হাজার টাকা দাবি করেন। দুই দফায় ২০ হাজার টাকা পরিশোধ করার পর তিনি মাত্র ৮ হাজার টাকার রসিদ হাতে পান। জমি তদন্তকালে সার্ভেয়ার তাঁকে চেইনম্যানের সাথে যোগাযোগের পরামর্শ দিলে চেইনম্যানও টাকা নেওয়ার ইঙ্গিত দেন বলে তিনি জানান।

অভিযুক্ত সার্টিফিকেট পেশকার মো. মোশাররফ হোসেনের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম জানান, অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে এবং জবাব পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা এবং দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। দিনাজপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক জলিল আহমেদ দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও কঠোর জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০