সর্বশেষ

আন্তর্জাতিক

মাদকাসক্ত ছিলেন ইলন মাস্ক, মন্ত্রিপরিষদের সদস্যদের প্রতি অবমাননা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩১ মে, ২০২৫ ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বের শীর্ষ ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে মারাত্মক মাদকাসক্তির অভিযোগ উঠেছে।

নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় নিয়মিত কিটামিন, এক্সটাসি এবং সাইকেডেলিক মাশরুম সেবন করতেন মাস্ক।

প্রতিবেদনে মাস্কের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, মাদকাসক্তির মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, তিনি প্রতিদিন প্রায় ২০টি বড়ি সঙ্গে রাখতেন। কিটামিনের অতিরিক্ত ব্যবহারের কারণে তার মূত্রথলিতে সমস্যা দেখা দেয় বলে উল্লেখ করা হয়েছে।

মাস্ক সম্প্রতি ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি দপ্তরের নেতৃত্ব দিচ্ছিলেন। এই দপ্তরের কাজ ছিল প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। পাশাপাশি তিনি ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় ২৭৫ মিলিয়ন ডলার অনুদান দেন। সূত্রের দাবি, সরকারি দায়িত্ব ও রাজনৈতিক সম্পৃক্ততার পর তার মাদক সেবনের পরিমাণ আরও বেড়ে যায়।

বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণেও ইলন মাস্ক আলোচনায় আসেন। এক পর্যায়ে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের প্রতি অবমাননাকর মন্তব্য এবং রাজনৈতিক সমাবেশে নাৎসি ধাঁচের স্যালুট প্রদর্শনের মতো আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

সবশেষে, বুধবার রাতে হঠাৎ করেই মাস্ক তার সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

শুক্রবার, ওভাল অফিসে বিদায়ী অনুষ্ঠানে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে জানতে চাওয়া হলে মাস্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। সাংবাদিক পিটার ডুসির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নিউইয়র্ক টাইমস? ওরা কি সেই একই সংস্থা, যারা রুশিয়াগেট নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পুলিৎজার পুরস্কার পেয়েছিল?” এরপর বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, “চলুন, অন্য প্রসঙ্গে আসি।”

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন