সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান সরকার
নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা: ৪ জনকে যাবজ্জীবন
মাদারীপুরে আলমগীর হত্যার আসামিদের ধরছেনা পুলিশ, মানববন্ধনে অভিযোগ
ট্রেনের ধাক্কায় ঝিনাইদহে লাটাহাম্বা চালক নিহত, আরও একজন আহত
ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীর গ্রেফতারের দাবি বিএনপির
ভালুকা হত্যাকাণ্ডে আরও এক আসামি সোহেল রানা গ্রেফতার
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে ২ নারীর মৃত্যু
ঈদ উপলক্ষে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ যুবক নিহত, আহত ২, আটক ৭
কক্সবাজার সৈকতে ভেসে এলো ছয় ফুট লম্বা মৃত ডলফিন
ময়মনসিংহে দুই ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার জমি দখলের অভিযোগ
নওগাঁর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার ধুম, দামে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
জাতীয়

পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় উপস্থিত হয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছান অধ্যাপক ইউনূস। এর আগে দুপুর ১২টা ২৫ মিনিটে কাতার ত্যাগ করে তিনি ইতালির উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার বহনকারী বিমানটি রোমের বিমানবন্দরে অবতরণ করে, যেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান।

আগামীকাল শনিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত স্থানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা ইতোমধ্যে রোমে পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

শেষকৃত্যানুষ্ঠানে নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে। তিনি ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’ পাঠ করবেন, যার মাধ্যমে পোপকে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে।

অনুষ্ঠান শেষে পোপ ফ্রান্সিসের মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়, যেখানে তাকে সমাহিত করা হবে। পোপ ফ্রান্সিস এর আগে নিজের ইচ্ছায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার পরিবর্তে এই স্থানে সমাহিত হওয়ার কথা জানিয়েছিলেন।

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস চলতি বছরের শুরুতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসলেও ইস্টার সানডের পরদিন ভ্যাটিকান তার মৃত্যুর খবর প্রকাশ করে।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন