সর্বশেষ

সারাদেশ

ঘিওরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধ মা-বাবা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের ঘিওরে মাদকাসক্ত ছেলের নির্মম নির্যাতনের ভয়ে দীর্ঘ ১৫ দিন ধরে ঘরছাড়া এক অসহায় দম্পতি। জীবনের নিরাপত্তার স্বার্থে নিজের বসতভিটা ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ষাটোর্ধ্ব জয়নাল আবেদীন ও তাঁর স্ত্রী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামের খন্দকার জয়নাল আবেদীন (৬০) ও তাঁর স্ত্রী ছালমা আক্তারের (৫০) সন্তান সালমান (২২)। এসএসসি পাস করার পর বেকার থাকা সালমান গত চার-পাঁচ বছর ধরে চরম মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা জোগাতে সে প্রায়ই বাবা-মাকে শারীরিক নির্যাতন করত এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করত।

ভুক্তভোগীরা জানান, গত ১৫ দিন আগে মাদকের টাকার জন্য বাবা-মার ওপর নৃশংস হামলা চালায় সালমান। প্রাণ বাঁচাতে ওই রাতেই তাঁরা বাড়ি ছেড়ে পালিয়ে যান এবং বর্তমানে পাশের পয়লা ইউনিয়নের বাংগালা পূর্বপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। জানা গেছে, এক বছর আগে সালমানকে একটি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হলেও সেখান থেকে ফিরে সে আরও বেশি হিংস্র হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর সালমানের বাড়িতে মাদকসেবী ও অপরিচিত বখাটেদের আনাগোনা বাড়ে, যা পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান এ বিষয়ে জানান, লিখিত কোনো অভিযোগ না পেলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। অভিযুক্ত সালমানকে দ্রুত আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০