সর্বশেষ

সারাদেশ

মোংলায় অসহায়দের মাঝে গরুর মাংস বিতরণ করল বাঙালী ফাউন্ডেশন

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় বাঙালী ফাউন্ডেশনের উদ্যোগে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের তত্ত্বাবধানে ১ হাজার ৪০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মোংলা আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে মাংস পেয়ে দারুণ খুশি স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষ। সমাজসেবামূলক এই মহতী উদ্যোগে এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে মোংলা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাঙালী ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। তাঁর নিজস্ব অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় এই মানবিক কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

বিতরণকালে অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, "সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। মানুষের মুখে একটুখানি হাসি ফোটানোর চেয়ে বড় কোনো তৃপ্তি হতে পারে না।" তিনি ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচির আয়োজকেরা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির এই সময়ে দরিদ্র ও দুস্থ পরিবারগুলোর প্রোটিনের অভাব মেটাতে এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাংস হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষেরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০