সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় আলম সাধুর ধাক্কায় একজনের মৃত্যু

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় জহুরুল ইসলাম (৪৫) নামের এক প্রাণ কোম্পানির সরবরাহকর্মী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চামনাই এলাকায় দ্রুতগতির একটি কাঁচা মরিচবোঝাই আলম সাধুর ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম উপজেলার নতুন আমদহ গ্রামের বাসিন্দা। তিনি আল্লারদর্গা এলাকার প্রাণ কোম্পানির পরিবেশক কেন্দ্রের সরবরাহকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। ঘটনার দিন রাতে কল্যাণপুর বটতলা বাজার থেকে কোম্পানির পাওনা টাকা সংগ্রহ করে আল্লারদর্গা বাজারের দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন তিনি।

পথিমধ্যে চামনাই এলাকায় পৌঁছালে তারাগুনিয়া থেকে ভেড়ামারার দিকে যাওয়া একটি দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত আলম সাধু তাঁকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য আল্লারদর্গা বিসমিল্লাহ ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০