সর্বশেষ

সারাদেশ

দুদকের গণশুনানীতে গিয়ে গ্রেফতার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানীতে অংশ নিতে এসে গ্রেফতার হয়েছেন সদর উপজেলার আলোচিত ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। তিনি জানান, যদিও সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে এজাহারে নাম উল্লেখ নেই, তবুও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ থাকার কারণে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশের তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, যার ফলে তাকে গ্রেফতার করা হয়।

সেদিন বিকেলে ছাত্রদের ওপর হামলার অভিযোগে বিস্ফোরক আইনে একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, বলেও জানান ওসি।

এর আগে, বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের গণশুনানীর অনুষ্ঠানে যান সুলতান। সেখানে এক সেবাগ্রহীতা ইউপি সচিব সেলিমের বিরুদ্ধে জন্মনিবন্ধন সনদ নিয়ে হয়রানির অভিযোগ তুললে সচিবকে তলব করে দুদক। যদিও সেখানে সুলতানের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তারপরও তিনি সচিবের সাথে শুনানিতে অংশ নেন। জবাব দেওয়ার পর শিল্পকলা একাডেমি থেকে বের হওয়ার মুহূর্তেই পুলিশ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, সুলতান খান আওয়ামী লীগের সমর্থক হলেও তিনি দলের কোনো পদে নেই।

৪৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন