সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান সদর উপজেলায় মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি।

গত শুক্রবার বিকেলে বান্দরবান জেলা শিশু একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত পরিবারের সদস্যরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী রিজিমের পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে। আগে আওয়ামী লীগ যা করে গেছে এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে।


বক্তারা বলেন, আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য। আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান আলী, জুবায়ের হোসেন আরিফ, ইরফানুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসিফ ইকবাল, হোসাইন এবং হাবিব আল মাহমুদ মতবিনিময় সভার সঞ্চালনা করেন।

৪১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন