ঢাকার সিএমএম আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ১৯ মিনিটের দিকে আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হলে বিস্ফোরণ ঘটে। এতে এক আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে বৃহস্পতিবার বেলা ১১টা ১৯ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হলে সেটি বিস্ফোরিত হয়। এতে এক আইনজীবী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন।
পরে এ ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় পরবর্তী সময়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
১৩৫ বার পড়া হয়েছে