সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিজিবি'র দেয়া ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে স্বপ্ন বুনছে ৩০ তরুণ-তরুণী

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
সীমান্তবর্তী শিক্ষিত বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তুলতে ঠাকুরগাঁওয়ে গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং বিষয়ক বিশেষ প্রশিক্ষণ প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সফলভাবে প্রশিক্ষণ শেষ করা ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দিয়ে তাঁদের তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পাখিগুড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদপত্র হস্তান্তর করা হয়। বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের পারিয়া কোম্পানির উদ্যোগে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়র আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল সুরুজ মিয়া জানান, সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবাসীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বাড়াতে কাজ করছে বিজিবি। চোরাচালান রোধের সাথে সাথে স্থানীয় শিক্ষিত জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত জানিয়ে লে. কর্নেল জুবায়র আনোয়ার বলেন, গত ২ আগস্ট থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বালিয়াডাঙী উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে ১০০ জন তরুণ-তরুণীকে মৌলিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে তাঁদের মেধার মূল্যায়ন করে ৩০ জনকে বিশেষায়িত গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়।

প্রশিক্ষণপ্রাপ্তরা ইতিমধ্যেই তাঁদের সাফল্য দেখাতে শুরু করেছেন। পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী তালজিলা আখতার জানান, অর্জিত দক্ষতা দিয়ে তিনি ইতিমধ্যেই স্থানীয় পর্যায়ে অর্থ উপার্জন শুরু করেছেন। হরিণমাড়ী গ্রামের প্রশিক্ষণার্থী রবিউল আলম জানান, প্রশিক্ষকদের নিবিড় ও হাতে-কলমে নির্দেশনায় তাঁরা নতুন কাজের সুযোগ খুঁজে পাচ্ছেন, যা সীমান্ত এলাকার অর্থনীতিতে নতুন গতি আনবে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০