ফরিদপুরে নিরাপত্তায় পাঁচ প্লাটুন আনসার মোতায়েন
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা জোরদার করতে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে সমবেত হন আনসার সদস্যরা। পরে তাঁদের কয়েকটি দলে ভাগ করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়।
ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মোতায়েন করা আনসার সদস্যরা ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসন পয়েন্টে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া ফরিদপুর শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তাঁরা।
১০৫ বার পড়া হয়েছে