সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, শনাক্ত ৩৮

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গুতে মারা যাওয়া নারীর নাম পান্না খাতুন (৩৫)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত ১৮ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন পান্না খাতুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে ৩৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার ১০টি সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৪৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত মোট ২ হাজার ৫৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০