সর্বশেষ

সারাদেশ

সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় সরকার কঠোর: পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পতিত ফ্যাসিস্টদের যেকোনো সন্ত্রাস ও নৈরাজ্যমূলক ষড়যন্ত্র মোকাবিলায় সরকার রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন প্রকল্পের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার পরিচয় দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি।

ময়মনসিংহের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিনিধিদের হাতে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী সরকারের নানা পদক্ষেপ ও প্রশাসনিক অঙ্গীকার তুলে ধরেন।

প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কড়া নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ও শান্তি নিশ্চিতকরণে কোনো শিথিলতা সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলা করা হলে সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। একই সাথে তিনি স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করতে সকল পক্ষকে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ ডা. মাহবুবুর রহমান লিটন, জাকির হোসেন বাবলু, লুৎফুল হেল মাজেদ বাবু এবং অন্যান্য স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক শীর্ষ ব্যক্তিবর্গ।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০