সর্বশেষ

জাতীয়

নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, সংসদে আলোচনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে প্রাথমিক তদন্তে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

সংসদে তিনি বলেন, ঘটনার পরপরই দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ সেখানে কোনো ফরেনসিক দলও যায়নি। একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলা যায় কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যে বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেখানে কেউ বসবাস করতেন না। নুসরাত তাবাসসুমের বাবা-মা অন্য একটি বাড়িতে থাকতেন। অগ্নিকাণ্ডের সময় ওই বাড়িতে শুধু দুটি ছাগল ও অন্যান্য জিনিসপত্র ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি পরিত্যক্ত ছিল এবং এর বৈদ্যুতিক তারের সংযোগও পুরোনো। এ কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই প্রাথমিকভাবে বেশি বলে ধারণা করা হচ্ছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০