সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ইসলামী আন্দোলনের দাওয়াতী কর্মসূচি পালন, নতুন সদস্য গ্রহণ

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসব্যাপী দাওয়াতী কর্মসূচির অংশ হিসেবে এক বিশেষ প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে দলের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বেশ কয়েকজন নতুন সদস্য সংগঠনে যোগদান করেন।

দলটির নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইসলামী আন্দোলনের উদ্দেশ্য, নীতি ও আদর্শ সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ সংগঠনের দাওয়াত ও বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

কর্মসূচিতে জেলা শাখার সভাপতি এস এম নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী এবং সাবেক সভাপতি মাওলানা খায়রুজ্জামান উপস্থিত থেকে বক্তব্য দেন। এ ছাড়া ক্বারী আইয়ুব হোসেন মিনাসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উক্ত দাওয়াতী অভিযানে অংশ নেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০