বান্দরবান রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বকে হিল রানার্সের অভিনন্দন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ ও সাধারণ সম্পাদক দৌলতুল কবিরকে অভিনন্দন জানিয়েছে বান্দরবান হিল রানার্স কমিটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনটির নেতারা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ এবং সাধারণ সম্পাদক দৌলতুল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান হিল রানার্স কমিটির নেতারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বান্দরবান ক্লাবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি শান্তনু দাশ ও সাধারণ সম্পাদক মো. আরিফ নবনিযুক্ত দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি তাঁদের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বান্দরবান হিল রানার্স কমিটির সহসভাপতি ক্য ক্য মারমা এবং সদস্য রবিউল হোসেন, মো. ইকবাল হোসেন অনিক, জসিং থোয়াই মারমাসহ কমিটির অন্যান্য সদস্য।
এ সময় হিল রানার্স কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
তাঁরা বলেন, দুর্যোগ মোকাবিলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রেড ক্রিসেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটির মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে তাঁরা আশাবাদী।
১২১ বার পড়া হয়েছে