সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মাদক জব্দ

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে চোরাকারবারিরা পালিয়ে গেলেও প্রায় এক লাখ টাকা মূল্যের এই মাদক উদ্ধার করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অবৈধ মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে রামচন্দ্রপুর বিওপির আওতাধীন সীমান্তে বিজিবির একটি টহল দল তল্লাশি চালায়। সীমান্তে অপরাধীদের ফেলে যাওয়া স্থান থেকে উদ্ধার করা হয় এই ভারতীয় ট্যাবলেট।

ঘটনার পর পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সীমান্তজুড়ে বিজিবির প্রতিরোধমূলক কঠোর অবস্থান বজায় থাকবে এবং চোরাচালান বিরোধী এই ধারাবাহিক অভিযান অব্যাহত রাখা হবে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০