সর্বশেষ

সারাদেশ

রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ হারালেন ব্যাংককর্মী

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ফেরদৌস রহমান গ্রামীণ ব্যাংকের চিলমারী উপজেলার নয়ারহাট শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে নিজের বাড়ি বগুড়ার দিকে যাচ্ছিলেন ফেরদৌস রহমান। পথিমধ্যে বাইমমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি গরুবোঝাই নসিমনের সঙ্গে তাঁর মোটরসাইকেলের জোরালো সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০