সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে জাতীয় কবি নজরুলকে নিয়ে আবেগঘন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দিনাজপুরে পদার্পণের ঐতিহাসিক স্মৃতি ও ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে জেলায় আয়োজিত হলো ‘দিনাজপুরে নজরুল’ শীর্ষক এক আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা। দিনাজপুর লেখক ফোরামের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় গবেষক ও বিশিষ্টজনেরা কবিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্সের নিলয়নায়তনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউল্যাব-এর প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান লীনা। প্রধান বক্তা হিসেবে লেখক ও গবেষক প্রফেসর মোজাম্মেল বিশ্বাস নজরুলের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন।

দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে বক্তারা বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি অন্যায় ও পরাধীনতার বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। জাতীয় কবির পদচারণায় ধন্য এই মাটির ঐতিহ্যকে রক্ষা করা দিনাজপুরবাসীর জন্য পরম অহংকারের।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি অদিতি রায় এবং সঞ্চালনা করেন কবি তুষার শুভ্র বসাক। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কবি ও সাহিত্যিকগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

স্মরণসভার দ্বিতীয় পর্বে কবিতা পাঠ ও নজরুলগীতি পরিবেশন করা হয়। শিশুশিল্পী ও স্থানীয় গুণীশিল্পীদের পরিবেশনায় সমগ্র আয়োজনটি এক মুখরিত আবেগঘন পরিবেশে রূপ নেয়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০