সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে দিশেহারা কৃষকেরা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম সদর ও রাজারহাটসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে তীব্র শিলাবৃষ্টি হয়েছে। অসময়ের এই প্রাকৃতিক দুর্যোগে মাঠে থাকা পাকা ও আধাপাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কায় চরাঞ্চলসহ পুরো জেলার কৃষকরা তীব্র দুঃচিন্তায় দিন কাটাচ্ছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার বিভিন্ন অঞ্চলে আচমকা আবহাওয়া বদলে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টি। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় দুই থেকে তিন মিনিট ধরে চলে এই শিলাবৃষ্টি। বছরের এই সময়ে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া একদমই অপ্রত্যাশিত ছিল বলে জানান স্থানীয় অধিবাসীরা।

বিশেষ করে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক পরিবারগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। স্থানীয় আমনচাষি নুরুল ইসলাম ও সামছুল হক আক্ষেপ করে জানান, জমিতে সবেমাত্র ধান পাকতে শুরু করেছিল। প্রচুর অর্থ ও পরিশ্রম বিনিয়োগের পর ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে শিলাবৃষ্টিতে ধানের ছড়া ঝরে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শিলাবৃষ্টি ও মোট বৃষ্টিপাতের সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে জানতে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ করা হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০