সর্বশেষ

সারাদেশ

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৫০০ পরীক্ষা কিট বিতরণ

খাইরুল ইসলাম চৌধুরী, (কালিয়া), নড়াইল
খাইরুল ইসলাম চৌধুরী, (কালিয়া), নড়াইল

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৩:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় ডেঙ্গু রোগের সঠিক শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ আয়োজনে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০০টি ডেঙ্গু পরীক্ষার কিট বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এই কিট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিট প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু বিস্তার রোধে চিকিৎসার পাশাপাশি আগাম সচেতনতা অত্যন্ত জরুরি। বসতবাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমা পানি অপসারণ করা এবং মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম জানান, সাধারণ মানুষের সুরক্ষায় প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সরবরাহের অংশ হিসেবেই এই উদ্যোগ। এটি দ্রুত রোগ শনাক্তকরণ ও সঠিক সময়ে স্বাস্থ্যসেবা পেতে সহায়তা করবে।

উক্ত অনুষ্ঠানে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব, আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতিম বিশ্বাস এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০