সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম পৌর টাউন হল চত্বরে এক যুবকের এলোপাতাড়ি ছুরিঘাতে কেয়ারটেকার মনসুর আলী নিহত এবং তাঁর স্ত্রী মল্লিকা বেগম গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে মাদক সেবনে বাধা দেওয়ার জেরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ঘাতক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি আলোচনা সভা চলছিল। অনুষ্ঠান চলাকালে পৌর এলাকার সরদারপাড়ার বাসিন্দা শাহনেওয়াজ ওরফে সানি (৩২) সেখানে মাদক সেবন করতে গেলে হল রুমের কেয়ারটেকার মনসুর আলী তাঁকে বাধা দেন।

পরবর্তীতে অনুষ্ঠান শেষ হয়ে অতিথিরা চলে গেলে দুপুর আনুমানিক সময়ে মনসুর আলীর স্ত্রী মল্লিকা বেগম (৫৫) স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে টাউন হলে আসেন। ঠিক সেই মুহূর্তে ক্ষিপ্ত সানি ধারালো ছুরি নিয়ে দম্পতির ওপর অতর্কিত হামলা চালায়।

তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। একই সঙ্গে উপস্থিত জনতা অভিযুক্ত সানিকে আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশের হাতে সোপর্দ করে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরে নেওয়াজ জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই কেয়ারটেকার মনসুর আলীর মৃত্যু হয়। তাঁর স্ত্রী মল্লিকা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় জড়িত সানি নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০