চাঁপাইনবাবগঞ্জে ৫৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার করল বিজিবি
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৫৬ বোতল ভারতীয় অবৈধ নেশার সিরাপ উদ্ধার করেছে ৫৯ বিজিবি। বৃহস্পতিবার ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় 'ইস্কাফ' নামের ৫৬ বোতল নেশার সিরাপ জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১০৭ বার পড়া হয়েছে