সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা বার্তা সম্বলিত সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচি পালিত হয়।

পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিলের নেতৃত্বে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), ধুমকেতু, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন এবং পটুয়াখালীর অ্যানিমেল লাভার্সসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।

জিরো পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিমে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের সৈকত পরিষ্কার রাখার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, কুয়াকাটাকে পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নিয়মিত নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এটি সফল করতে ব্যবসায়ী, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে টোয়াকের সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ ও কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং নিয়মিত সৈকত পরিষ্কার রাখার ওপর জোর দেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০