সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে এমপি বাচ্চু মোল্লাকে বিআরডিবির সংবর্ধনা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে বিশেষ সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার দুপুরে এমপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিআরডিবি ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দৌলতপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গলের নেতৃত্বে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাকুর আহমেদ বিআরডিবির চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন। এ সময় দৌলতপুরের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা শুভেচ্ছা বিনিময় পর্বে অংশ নেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাশেদুল হক শামীম এবং যুবদলের আহ্বায়ক মো. বেনজির আহমেদ বাচ্চু। সংবর্ধনা শেষে এমপি বাচ্চু মোল্লা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সমবায় সমিতিকে আরো গতিশীল করার আহ্বান জানান।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০