সর্বশেষ

সারাদেশ

প্রধানমন্ত্রীর আগমন: রাতারাতি বদলে গেল খুলনা-মোংলা ৭০ কিলোমিটার সড়ক

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা, মোংলা ও বাগেরহাট অঞ্চলের খানাখন্দে ভরা মহাসড়ক দ্রুত সংস্কার করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের জরুরি উদ্যোগে প্রায় ৭০ কিলোমিটার পথ মেরামত করায় স্থানীয় যাত্রী ও চালকদের মনে স্বস্তি ফিরে এসেছে। মোংলা বন্দর ও মাজার জিয়ারতসহ খুলনা অঞ্চলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেই এই বিশেষ প্রস্তুতি।

প্রশাসনিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগ কোটি টাকারও বেশি ব্যয় করে বড় গর্ত ভরাট ও পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করেছে। একই সঙ্গে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন পরিষ্কারের মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হয়।

এই সফরের অংশ হিসেবে মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া নতুন দুটি কনটেইনার জেটি ও অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে পরিচালিত এই প্রকল্প চালু হলে বন্দরের পণ্য খালাস প্রক্রিয়ায় বড় ধরনের গতি আসবে।

এদিকে দ্রুত সড়ক সংস্কার দেখে স্বস্তি প্রকাশের পাশাপাশি সাধারণ মানুষ টেকসই উন্নয়নের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, কেবল ভিভিআইপি সফরের সময় নয়, সারা বছরই যেন এসব সড়ক চলাচলের উপযোগী রাখা হয়। সফরকালে বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.)-এর মাজার জিয়ারত ও খুলনায় আয়োজিত অন্যান্য কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০