সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানে এখনই হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৪:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের ওপর তাৎক্ষণিক কোনো সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তবে পরিস্থিতি বদলালে যেকোনো পদক্ষেপ নিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতির ইঙ্গিতও দিয়েছেন তিনি।


বুধবার (৪ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখা দিলে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। তবে আপাতত এমন পদক্ষেপের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি প্রস্তুত, আমরা প্রস্তুত। আমাদের যেতে হলে আমরা প্রস্তুত এবং লকড অ্যান্ড লোডেড, তবে এর কোনো কারণ নাও থাকতে পারে।’

আলোচনায় অগ্রগতির ইঙ্গিত

ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষ্য, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ হচ্ছে বলে মনে হচ্ছে।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে আমরা যা চাই সবই পাচ্ছি।’

এদিকে ইরানের বিভিন্ন বন্দরে নিষেধাজ্ঞা আরোপ এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ বাড়ানোর মার্কিন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ট্রাম্প। তিনি এ পরিস্থিতিকে ‘চমৎকার পরিস্থিতি’ বলে বর্ণনা করেছেন।

ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি ও নিষেধাজ্ঞার প্রভাবের মধ্যে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০