সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় বাউল সম্রাট লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৩:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যেগে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের উন্মুক্ত মঞ্চে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা শিল্পকলা একাডেমি ও কালচারাল অফিসের সহযোগিতায় লালন স্মরণানুষ্ঠানের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

স্মরণানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম।

এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, লালন সাঁইয়ের গান ও আধ্যাত্মিক দর্শন মানুষকে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সত্য ও মানবতার জয়গান গাইতে অনুপ্রাণিত করে। তাঁর অসাম্প্রদায়িক চিন্তা ও দর্শন বর্তমান সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক।

আলোচনা পর্ব শেষে জেলা কালচারাল অফিস ও স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীদের যৌথ পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে লালন সাঁইয়ের জনপ্রিয় ও আধ্যাত্মিক গান পরিবেশন করেন শিল্পীরা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০