সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল, পাসের হার ৩৮.৫৯%

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় মানিকগঞ্জ জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এবার জেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৮.৫৯ শতাংশ। আশঙ্কাজনক এই ফল বিপর্যয়ের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা শিক্ষা প্রশাসন।

মানিকগঞ্জের সাতটি উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছর মোট ১০ হাজার ১৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে কেবল ৩ হাজার ৯১৫ জন কৃতকার্য হতে পেরেছেন এবং জিপিএ-৫ অর্জন করেছেন ৮৭ জন পরীক্ষার্থী।

শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঘিওর উপজেলার ড. আব্দুর রহিম খান মহিলা কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। মানিকগঞ্জ সদর উপজেলার গোলাম মনির হোসেন কলেজের সাতজন এবং দৌলতপুর উপজেলার বাঘুটিয়া আলিম মাদ্রাসা থেকে অংশ নেওয়া নয়জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন জানান, শতভাগ ফেল করা এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বোর্ড নির্দেশিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০