সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে শতভাগ ফেল, শীর্ষে সরকারি কলেজ

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার ৯টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। তবে জেলাজুড়ে ৮১ দশমিক ১৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে অবস্থান করছে ঠাকুরগাঁও সরকারি কলেজ।

ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁও জেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে চরম বিপরীতমুখী চিত্র ফুটে উঠেছে। জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, এবার জেলাজুড়ে ৯ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪ হাজার ৪৩৯ জন। এতে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছেন ১৭৮ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১ হাজার ৮০৪ জন এবং ছাত্রী ২ হাজার ৬৩৫ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রানীশংকৈল, বালিয়াডাঙ্গী, সদরের সালন্দর মহিলা কলেজ, ভুল্লীর কদমরসুল হাট এবং পীরগঞ্জের এখতিয়ারপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজসহ মোট নয়টি প্রতিষ্ঠানের ৪১ জন পরীক্ষার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেননি। শূন্য পাসের এই তালিকায় বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

অন্যদিকে, সেরা পারফরম্যান্স প্রদর্শন করে ঠাকুরগাঁও সরকারি কলেজ পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে ৭৬৩ জন অংশ নিয়ে ৬১৯ জন কৃতকার্য হন, যার মধ্যে ৯৮ জন জিপিএ-৫ অর্জন করেন। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ৩৪৭ জন, মানবিকে ১৭৪ জন এবং ব্যবসায় শিক্ষায় ৯৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এমন হতাশাজনক ফলাফলে অসন্তোষ প্রকাশ করে জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার জানান, যেসব কলেজের পাসের হার শূন্য, তারা জেলার শিক্ষার সুনাম ক্ষুণ্ন করছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০