অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্নব': পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্নব'-এর প্রভাবে উপকূলীয় এলাকা কলাপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। সাগর অতিরিক্ত উত্তাল থাকায় পায়রা, চট্টগ্রাম, মোংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অফিসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্নব' আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গতকাল সন্ধ্যায় এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭ ৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৮ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সাগর অত্যন্ত বিক্ষুব্ধ রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
১২১ বার পড়া হয়েছে