প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ৫
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৭:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি নৌযান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার (২৭ অক্টোবর) চালানো এ হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহভাজন একটি নৌযানে বিমান হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাহিনীর দেওয়া এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
সংবাদমাধ্যমটির হিসাব অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এ ধরনের ৭০টির বেশি হামলা চালানো হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ২৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ বন্ধ করতে লাতিন আমেরিকার মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানো হচ্ছে। এ লক্ষ্যে মাদক পাচারে জড়িত সন্দেহভাজন নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তবে এসব হামলা নিয়ে আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁদের যুক্তি, যাঁরা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেননি, তাঁদের লক্ষ্য করে হামলা চালানো হলে তা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে।
এ ছাড়া, সন্দেহভাজন নৌযানগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত—এমন নির্দিষ্ট প্রমাণ ট্রাম্প প্রশাসন প্রকাশ করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে