সর্বশেষ

সারাদেশ

সালথায় ১৭ মামলার আসামি মিজানুর গ্রেপ্তার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার বড় লক্ষণদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরের সালথা উপজেলায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার বড় লক্ষণদিয়া এলাকার মৃত আব্দুর রব মাতুব্বরের ছেলে।

পুলিশ জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে মোট ১৭টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বড় লক্ষণদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০