সর্বশেষ

সারাদেশ

রাজপথ থেকেই সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: নাটোরে দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
তারেক রহমানের নেতৃত্বে রাজপথ থেকেই যাবতীয় চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করতে বিএনপি ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার নাটোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রক্তদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। দলীয় আন্দোলন-সংগ্রামের পাশাপাশি সেবামূলক কাজে যুবদলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশ জুড়ে চলা ফ্যাসিবাদের আস্ফালন ও আন্তর্জাতিক চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি সর্বদা সচেষ্ট রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, যুবদল যেভাবে নাটোরে তাদের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে তা প্রশংসনীয়। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি রক্তদান ও গাছ লাগানোর মতো সামাজিক ও সেবামূলক কাজের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।

জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসসহ স্থানীয় অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতা-কর্মীরা রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০