সর্বশেষ

সারাদেশ

জামালপুরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বুধবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আনোয়ারুল কিবরিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা এড়াতে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ ভটভটি ও নসিমন চলাচল বন্ধ এবং প্রশিক্ষিত চালকের মাধ্যমে গাড়ি চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে নির্দিষ্ট গতিসীমা বজায় রেখে সড়ক আইন মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০