সর্বশেষ

সারাদেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আনন্দ শোভাযাত্রা, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বরিশালে উদ্‌যাপিত হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার পুলিশ কমিশনারের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ, অতিরিক্ত উপমহাপরিদর্শক আবদুস ছালাম এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‍্যালি ও আলোচনা সভা শেষে পুলিশ কমিশনারের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিরাপদ বরিশাল গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০