সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় পশ্চিম খাজুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় পশ্চিম খাজুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও স্থায়ী ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সমুদ্রসৈকতসংলগ্ন উপকূলীয় এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীসহ স্থানীয় শত শত এলাকাবাসী অংশ নেন। দুর্গম এলাকার দরিদ্র শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে দ্রুত প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।

উপকূলীয় মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের কুয়াকাটা সংলগ্ন এলাকায় অবস্থিত বিদ্যালয়টি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করলেও দীর্ঘ ২৬ বছরেও এটি জাতীয়করণ করা হয়নি। চার কিলোমিটারের মধ্যে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অবহেলিত জেলে পরিবারের শিশুদের শিক্ষার একমাত্র ভরসা এই প্রতিষ্ঠানটি।

মানববন্ধনে বক্তারা জানান, প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় এবং মারাত্মক আর্থিক সংকটের কারণে বিদ্যালয়টির পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত স্থায়ী ভবন নির্মাণ ও সরকারি সুবিধা না পেলে এটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা স্থানীয় শত শত শিশুর শিক্ষাজীবনকে অনিশ্চয়তায় ফেলবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রেবেকা সুলতানা আবেগাপ্লুত হয়ে বলেন, প্রতিষ্ঠার পর থেকে নিজেদের আর্থিক সামর্থ্য দিয়েই শিক্ষক-কর্মচারীরা কার্যক্রম চালু রেখেছেন। তবে বর্তমানে জীবনযাত্রা পরিচালনা ও প্রতিষ্ঠান টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। তাই কোমলমতি শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনা করে শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি জানান তিনি।

এদিকে বিষয়টি নিয়ে কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসার সাহিদা বেগম জানান, ২০১৩ সালে তিন ধাপে সারাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি করা হয়েছে। বর্তমানে নতুন করে কোনো বিদ্যালয় জাতীয়করণের সরকারি সুনির্দিষ্ট সুযোগ নেই।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০