সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাহনটির চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) এবং একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি বরংগাইল হাটের উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অন্যজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০