সর্বশেষ

সারাদেশ

শ্রীনগরে বসতঘরে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি টিনের বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের বসতবাড়ি। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া জোর মসজিদ সংলগ্ন এলাকায় সালমা বেগমের বসতঘরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

বসতঘরটি টিন ও কাঠের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের জোরালো প্রচেষ্টায় আগুন একটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। ফলে পাশের অন্যান্য বসতঘরগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যায়।

প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত ঘটেছিল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের আসবাবপত্র ও ঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ জাতীয় দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সবাইকে বাসা-বাড়ির বৈদ্যুতিক সংযোগ ও তার নিয়মিত পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০