সর্বশেষ

সারাদেশ

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিনুকে

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বিমানযোগে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন মন্ত্রী। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নাজমুল হক ডিকেন আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভূমিমন্ত্রীকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বুধবার সকালে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০