সর্বশেষ

সারাদেশ

১৬ ঘণ্টা পর লাকসামে বগি উদ্ধার, লাইন মেরামত চলছে

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। তবে দুর্ঘটনাকবলিত রেললাইন মেরামতের কাজ চলমান থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে দুর্ঘটনার পর প্রায় ১৬ ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ শেষ হয়। তবে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ এখনো চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর থেকে ওই রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

দুর্ঘটনার পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হওয়ায় রেলপথ স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগে।

এদিকে দুর্ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

উদ্ধারকাজ শেষ হলেও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। সংস্কারকাজ শেষ হলে রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
 

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০