সর্বশেষ

জাতীয়

ম্যাবস ইউনিয়ন মোটর্স লি. নিয়ে এলো সুজুকি V-Strom-২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের মোটরসাইকেল বাজারে অ্যাডভেঞ্চার রাইডিংয়ের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে সুজুকির V-Strom ২৫০ সিসি অ্যাডভেঞ্চার বাইক। ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের মিরপুর শোরুমে বাইকটির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রানকন মোটর বাইকস লিমিটেডের প্রতিনিধি, শোরুম কর্তৃপক্ষ, ব্যবসায়ী, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও মোটরসাইকেলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

দেশের মোটরসাইকেল বাজারে অ্যাডভেঞ্চার রাইডিংয়ের নতুন সম্ভাবনা নিয়ে সুজুকির V-Strom মোটরসাইকেলের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ম্যাবস ইউনিয়ন মোটর্স লিমিটেডের মিরপুর শোরুমে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানকন মোটর বাইকস লিমিটেডের প্রতিনিধিবৃন্দ, শোরুম কর্তৃপক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুজুকির সম্মানিত গ্রাহক ও মোটরসাইকেলপ্রেমীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া সরনির ব্যাবসায়ী সমতির সভাপতি ও পরিচালক বৃন্দ এবং সেই সাথে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ।

আকর্ষণীয় ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং অ্যাডভেঞ্চার রাইডিংয়ের উপযোগী বৈশিষ্ট্যের সমন্বয়ে সুজুকি V-Strom রাইডারদের জন্য নিয়ে এসেছে নতুন অভিজ্ঞতার সম্ভাবনা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের উন্নত মানের মোটরসাইকেল ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে সুজুকি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। V-Strom-এর এই উদ্বোধন স্থানীয় মোটরসাইকেল বাজারে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং অ্যাডভেঞ্চার রাইডিংয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাইকটির আনুষ্ঠানিক উন্মোচনকে কেন্দ্র করে শোরুমে উপস্থিত অতিথি ও গ্রাহকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সুজুকি V-Strom, অ্যাডভেঞ্চারের পথে নতুন যাত্রা।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০