সর্বশেষ

সারাদেশ

দুর্গাপূজা ও বিচ কার্নিভালে কুয়াকাটায় লাখো পর্যটকের ঢল

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা, টানা লম্বা ছুটি এবং দুই দিনব্যাপী বিচ কার্নিভালকে ঘিরে নতুন সাজে সেজেছে সাগরকন্যা কুয়াকাটা। উৎসবের এই সময়ে প্রায় দুই থেকে তিন লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসন।

টানা পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যে কুয়াকাটার অধিকাংশ আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টের রুম অগ্রিম বুকিং হয়ে গেছে। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলগুলোর ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ বিক্রি শেষ হলেও পর্যটক টানতে কিছু হোটেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

আগামী ২৩ ও ২৪ অক্টোবর জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিচ ম্যানেজমেন্ট কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য বিচ কার্নিভাল। এই উৎসবে দেশের খ্যাতিমান ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিচ ম্যারাথন এবং বিচ ফুটবলের বিশেষ আয়োজন রাখা হয়েছে।

পর্যটকদের অতিরিক্ত চাপ সামলাতে সৈকতের আশেপাশের পাঁচটি গ্রামের বেশ কিছু ঘরবাড়ি হোমস্টে হিসেবে প্রস্তুত করা হয়েছে। এছাড়া পর্যটন খাতের প্রায় ১৬টি পেশার কয়েক হাজার কর্মী ও গাইডদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে যাতে ভ্রমণপিপাসুরা নিরবচ্ছিন্ন সেবা পান।

পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো সৈকত এলাকা জুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং সাদা পোশাকের গোয়েন্দাদের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০