সর্বশেষ

সারাদেশ

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী। মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া জাহেদা ক্লিনিকের সামনে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী একটি বালু বোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একাধিক যাত্রীর মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভয়াবহ এই ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে রুটটি স্বাভাবিক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহতদের পরিচয় শনাক্তকরণসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০