সর্বশেষ

জাতীয়

প্রধানমন্ত্রীর খুলনা ও বাগেরহাট সফর ২২ অক্টোবর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৩:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। এ সময় হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ, মোংলা নৌ ঘাঁটিতে সভায় অংশগ্রহণ, মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২২ অক্টোবরের খুলনা ও বাগেরহাট সফরের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সফরকালে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা নৌ ঘাঁটিতে সভা এবং মোংলা বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ১৮ অক্টোবরের একটি পত্রে এ সফরসূচি জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে যাত্রা শুরু করে সকাল ১০টায় সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন তিনি।

সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে তাঁর। সেখান থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে লঞ্চে করে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

দুপুর পৌনে ১টায় বানৌজা মোংলায় পৌঁছানোর পর মধ্যাহ্নবিরতি নেবেন তিনি। এরপর বেলা পৌনে ২টায় ওয়ার্ড রুমে একটি সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তারেক রহমান। এরপর বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাবেন তিনি।

সফর শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০