সর্বশেষ

জাতীয়

ইশরাকের পদত্যাগের চূড়ান্ত ঘোষণা আজ দুপুরে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। আজ সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে আজ সোমবার চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন। এ জন্য দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এর আগে রাতভর তাঁর দপ্তরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছিল। তবে সকালে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে তিনি কী ঘোষণা দেন, সেদিকেই এখন নজর রয়েছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০