সর্বশেষ

সারাদেশ

চিরিরবন্দরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় উপজেলার বালুপাড়া গ্রামে ঘটা এই হৃদয়বিদারক ঘটনার পর ঘরের দেয়ালে একটি স্পর্শকাতর বার্তা উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহ ও স্বামীর মাদকাসক্তির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

নিহতরা হলেন বালুপাড়া গ্রামের শাকিলের স্ত্রী স্বর্ণা আখতার (২৩), তাঁর চার বছর বয়সী ছেলে সাফায়াত এবং এক বছর বয়সী মেয়ে রাইসা। পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বামী শাকিলের মাদকাসক্তি ও অন্যান্য বিষয় নিয়ে তাঁদের সংসারে অশান্তি লেগেই থাকত। ঘটনার দিন সন্ধ্যায় শাকিলসহ পরিবারের অন্য সদস্যরা স্থানীয় বাজারে যান।

পরিবারের সদস্যরা রাত সাতটার দিকে বাড়িতে ফিরে ঘর বন্ধ দেখতে পান। পরে ভেতরে ঢুকে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘরের দেয়ালে লেখা আবেগঘন বাক্যটি দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েন। স্বর্ণা নিজেই দুই সন্তানকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে ধারণা করছে পুলিশ।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশগুলো ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০